রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিরিয়ার সুয়েইদা প্রদেশে সহিংসতায় নিহত বেড়ে ৭১৮ জন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

সিরিয়ার সুয়েইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। দেশটির দ্রুজ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান এই সংঘর্ষে হতাহতের নতুন এ হিসাব জানিয়েছে যুদ্ধ-পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এএফপি এ খবর জানায়।

সংস্থাটি জানিয়েছে, গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন ১৪৬ জন দ্রুজ  যোদ্ধা ও ২৪৫ জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে ১৬৫ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন বলে দাবি সংস্থাটির।

এছাড়া, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৮৭ সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি দ্রুজ  যোদ্ধাদের হাতে আরও তিন বেদুইন নিহত হয়েছেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি।

এদিকে, ইসরাইলি বিমান হামলায় সরকারি বাহিনীর আরও ১৫ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর