সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধানের শীষে ভোট দিতে স্বামীর বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত টানা দ্বিতীয়বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী আটটি জাহাজ। 

আজ রোববার (০৮ মার্চ) সকালে জ্বালানিবাহী এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং জ্বালানি খালাসের প্রস্তুতি চলছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত শুক্রবার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর