মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না।  

সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।’

আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাসহ রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান ।

অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি রয়েছে। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এরইমধ্যে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। মূলত, এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব করে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর