বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। আকাশে ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর)  কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করার পর স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ফ্লোরেস দ্বীপের ১ হাজার ৫৮৪ মিটার উঁচু দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে শুক্রবার সন্ধ্যায় ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড়টি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে।

দেশটির আগ্নেয়গিরি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বড় অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি শিখর থেকে ছয় কিলোমিটার ওপরে ছাই ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা আগ্নেয়গিরির সতর্কতা সর্বোচ্চ চার স্তরে উন্নীত করার পরে ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়।

ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের আগ্নেয়গিরি থেকে কমপক্ষে ছয় কিলোমিটার দূরে থাকতে বলেছেন। তার মতে, আগ্নেয়গিরির ছাই বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করতে পারে।

ওয়াফিদ আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলে বিপজ্জনক লাহার বন্যা (আগ্নেয়গিরির পদার্থের এক ধরণের কাদা বা ধ্বংসাবশেষ) প্রবাহের আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ফ্লোরেসের মাউমেরে শহরে অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রদানকারী একটি বিমানবন্দর অগ্ন্যুৎপাতের পর তাদের কার্যক্রম স্থগিত করেছে।

ফ্রান্স সেদা বিমানবন্দরের প্রধান পারতাহিয়ান পাঞ্জাইতান এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ আগামীকাল রোববার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং বিমানবন্দর পুনরায় খোলার সিদ্ধান্ত নেবে।

গত জুলাই মাসে একই আগ্নেয়গিরি ১৮ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ছাইয়ের কুণ্ডলী উড়িয়ে দেয়। এর ফলে বালির রিসোর্ট দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল হয়।

বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর