শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায়  হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই পর্যটক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৮ মে) দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর এলাকায় ঘটনা ঘটে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং জানান, পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিল। এদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন আহত হয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।
মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জানা যায়, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন।
এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর