বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য ও ভূমি উপদেষ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা ও ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী জিহাদ ডিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজ সম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ-সিএলও) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এ সকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে।

বাংলাদেশের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস আমাদের জন্য অনুকরণীয় হতে পারে বলে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন।

ডিপার্টমেন্ট অব ল্যান্ড এ্যাডমিনিসট্রেশন অব অস্ট্রেলিয়া (ডিওএলএ) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (সিএলও) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। এ সময় উপদেষ্টা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা ও ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধিদলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানালে তারা তাতে সম্মতি দেন ।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব মোঃ শহীদুল ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর