শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গণমাধ্যম নিয়ে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার (১৩ আগস্ট) পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যমকে কেন্দ্র করে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে, ‘গণমাধ্যম গণঅভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে।’

সম্পাদক পরিষদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সাংবাদিকরা নানা নিপীড়ন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। সেই সময়ও গণমাধ্যম সাহসী প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন ও ইন্টারনেট ব্ল্যাকআউটসহ গুরুত্বপূর্ণ বিষয় জনগণের সামনে তুলে এনেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে গঠনমূলক ভূমিকা রেখেছে। তাই এনসিপি নেতাদের এমন মন্তব্যে আমরা তীব্র প্রতিবাদ জানাই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর