বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের হাফেজ আনাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস।

বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন তার উস্তাদ হাফেজ নেছার আহম আন নাছিরী।

মিসরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোতে গত শনিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের আন্তর্জাতিক চ্যাম্পিয়ন এই বাংলাদেশি হাফেজ।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম হয়ে তিনি এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

এর আগেও সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১২৩ দেশের প্রতিযোগীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবান্বিত করেছেন হাফেজ আনাস। এছাড়া আরটিভির হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেও তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।

গত ৬ থেকে আজ ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিসরের উপ–প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গাফফার, ওয়াকফমন্ত্রী ওসামা আল–আজহারি, যুব ও ক্রীড়ামন্ত্রী আশরাফ সাবহি, শ্রমমন্ত্রী মোহাম্মদ গেবরান, কায়রো গভর্নর ইব্রাহিম সাবের, আল–আজহারের ডেপুটি মুহাম্মদ আল–দুওয়াইনি, গ্র্যান্ড মুফতি নাজির মুহাম্মদ আইয়াদ এবং আশরাফ সিন্ডিকেটের প্রধান মুহাম্মদ আল–শরিফসহ অসংখ্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ আনাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের একমাত্র ছেলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর