মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর টিয়ারশেল ও হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকেই মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী।

এরইমধ্যে আজ শুক্রবার (২০ মার্চ) হামলা চালানোর ঘটনা ঘটল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আজ সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনা বাহিনীর বাধার মুখে পড়েন। পরে মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। তারা আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পারার কারণে যতটা সম্ভব স্থাপনার কাছাকাছি অবস্থান করে নামাজ আদায় করেন।

এদিকে আল-আকসা বন্ধ রাখার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মুসলিমদের অনুভূতির ওপর আঘাত বলে অভিহিত করা হয়েছে।

তথ্যসূত্র : আল–জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর