শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেনা জার্মানি’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় অংশ নেবে না এবং দেশটিতে সরকার পরিবর্তনের লক্ষ্যে কোনো নির্দিষ্ট পদক্ষেপেও সমর্থন দেবে না জামার্নি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বার্লিনে সাংবাদিকদের এ কথা জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।

জোহান ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনা করে, তবে এমন পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে।

তিনি বলেন, ‘জার্মানি এই যুদ্ধে অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না। আমরা ইরানসহ কোনো দেশের সরকার পরিবর্তনের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট পদক্ষেপেও অংশ নিচ্ছি না।’

জার্মানির এই রক্ষণশীল রাজনীতিক আরও জানান, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখে এবং দেশটির সরকারের দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরানের জনগণের পাশে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বার্লিন ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।

ওয়াডেফুল বলেন, ‘শেষ পর্যন্ত ইরানের জনগণকেই এমন অবস্থানে পৌঁছাতে হবে, যাতে তারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারে এবং সম্ভবত এই শাসনব্যবস্থাকে অতিক্রম করতে পারে। কিন্তু স্পষ্ট কারণেই এ বিষয়ে জার্মান সরকারের কোনো সরাসরি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।’

এ সময় তিনি অঞ্চলে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে তেহরানকে এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।-সূত্র: মিডল ইস্ট মনিটর


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর