রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি দুই কূটনীতিককে বহিষ্কার করলো

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

যুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার পাল্টাপাল্টি হাইকমিশনের দুই কূটনীতিককে বহিষ্কার করলো ভারত-পাকিস্তান। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দেয় পাকিস্তান। দেশটির ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয় ঐ কর্মীকে।

এর আগে, ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে, ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলে আকাশপথে হামলা-পাল্টাহামলা, সেইসাথে সীমান্তযুদ্ধ। পরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর