শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হরমুজ প্রণালির কাছে এখনো আটকে আছে ১৬০০ জাহাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে আছে।

মাস দুয়েকের বেশি সময় ধরে এ জলপথ ছাড়ার সুযোগের অপেক্ষায় থাকতে গিয়ে জাহাজ চলাচল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ‘ব্যয়বহুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতিতে পড়েছে।

এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ও ট্যাংকারগুলো নিরাপত্তা দিয়ে প্রণালি পার হতে সহায়তা করার উদ্যোগ নিয়েছিলেন। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এ উদ্যোগ ৪৮ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এর আওতায় মাত্র দুটি জাহাজ হরমুজ পার হয়েছে।

এখন প্রতিষ্ঠানগুলো নিজেরা ঝুঁকি নিয়ে আর নিজস্ব উদ্যোগে হরমুজ প্রণালি পার হতে নারাজ। তাদের মতে, আটকে থাকা জাহাজগুলো পানিতে ভাসালে, সেটা পণ্য ও কর্মী—উভয়ের জন্য বিপদ ডেকে আনতে পারে।-তথ্যসূত্র: সিএনএন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর