বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানে ইসরাইলি হামলায় ৬৫৭ জন নিহত : এইচআরএএনএ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৬৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভিত্তিক একটি এনজিও।

প্যারিস থেকে এএফপি জানায়, ইরানের সূত্র ও প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য দেয়।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ১৩ জুন ইসরাইলে দেশব্যাপী তাদের হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ২৬৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর মধ্যে, তারা ২০ জনেরও বেশি শিশুর পরিচয় যাচাই করা হয়েছে বলে জানিয়েছে, যাদের বেশিরভাগই তেহরানে নিহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে ১৬৪ জন সামরিক সদস্যও নিহত হয়েছে।

সামগ্রিকভাবে নিহত আরো ২৩০ জন  সম্পর্কে তারা বেসামরিক নাগরিক নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এইচআরএএনএ তা নির্ধারণ করতে পারেনি।

এতে আরও বলা হয়েছে, শুক্রবার ভোর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে।

গোষ্ঠীটি জানায়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতে হামলা চালানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ইসরাইলি হামলায় সামরিক কমান্ডার, পরমাণূ বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তারপর থেকে তারা কোনো আপডেট সংখ্যা প্রকাশ করেনি।

প্রতিক্রিয়ায় ইরানি হামলায় ইসরাইলেও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের মতে সেখানে কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েক শত আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর