শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। বিজয়ের পরও তিনি বিস্ফোরক মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার ট্রাম্প বলেছেন, ‘মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি’। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘আমরা বিষয়টা সামলে নেব। তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে। কারণ, নিউইয়র্কের ভোটাররা বামপন্থি জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।’

জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তবে ট্রাম্প তার ভাষণের অর্থ ব্যাখ্যা করেননি। তবে নিউইয়র্ক এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেছেন, নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে মানুষ শিগগিরই ফ্লোরিডায় আসবে। এ শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে একটি পছন্দ করতে হবে। এ সিদ্ধান্ত হচ্ছে ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন’ ও ‘অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের’ মধ্যে একটি বেছে নেওয়া।

এদিকে ভোটে জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

তিনি আরও বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।

ভাষণ শুরুর সময় সমর্থকরা ‘জোহরান, জোহরান’ বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরও সাহসী পদক্ষেপ আশা করবে।

তিনি আরও যোগ করেন, এই রাজনৈতিক অন্ধকারের সময় নিউইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে। সূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর