বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি। এর ফলে অনলাইনে বাংলাদেশের জাতীয় পরিচয়ের ঠিকানা ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ব্যবহার করতে পারবেন।

কান্ট্রিটপ লেভেল ডোমেইন দুটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তার ঘোষণা অনুযায়ী, ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।

ফয়েজ তৈয়্যব জানিয়েছেন, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে ডটজিওভি, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে ডট এডু ডট বিডি। এছাড়াও ডটকম ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে। ডট ওআরজি ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেমের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়্যব। সেখানে তিনি আক্ষেপ করে লিখেছেন, এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী। এভাবে ডোমেইন নেইম হোস্টিং ফরেন কারেন্সি ড্রেইন করছে, যা আংশিকভাবে হলেও থামানো দরকার।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর