বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

আজ রাত বছরের দীর্ঘতম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

উত্তর গোলার্ধে  বছরের দীর্ঘতম রাত এবং সবচেয়ে ছোট দিন আজ।

আজ রোববার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের সব দেশেই রাতের দৈর্ঘ্য হবে সর্বাধিক, আর দিনের সময় হবে সর্বনিম্ন। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধে আজ বছরের দীর্ঘতম দিন দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় ২১ ডিসেম্বরকে বলা হয় শীতকালীন অয়নান্ত বা উইন্টার সলসটিস। এদিন সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে হেলে থাকার ফলে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে থাকে। এর কারণে সেখানে সূর্যালোক কম পড়ে, দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়।

বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণেই ঋতুর পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ধীরে ধীরে সূর্যের দিকে হেলে যেতে শুরু করে। ফলে সেখানে সূর্যের আলো বেশি পড়ে, দিন দীর্ঘ হয় এবং গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময়ে উত্তর গোলার্ধে সূর্যের আলো কমে যায়, তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল শুরু হয়।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তের খুব কাছাকাছি অবস্থান করে উদয় ও অস্ত যায়। এর ফলে সূর্যাস্ত তুলনামূলক দ্রুত ঘটে বলে মনে হয় এবং রাত দীর্ঘ হয়। তবে এই দিনের পর থেকেই ধীরে ধীরে দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করবে এবং রাত ছোট হতে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন সভ্যতায় এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার নানা সংস্কৃতিতে উইন্টার সলসটিস উপলক্ষে বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান পালনের প্রচলন রয়েছে।

উল্লেখ্য, উত্তর গোলার্ধে ২১ জুন হলো বছরের দীর্ঘতম দিন বা গ্রীষ্মকালীন অয়নান্ত, আর ২১ ডিসেম্বর হলো বছরের দীর্ঘতম রাত। এই প্রাকৃতিক চক্র পৃথিবীর আবহাওয়া, কৃষি এবং জীব-বৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর