সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রেমিকার ছেলের হাতে মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি খুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে খুন হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে তাকে আহত অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের অভিযোগে জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, বুধবার (৩ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল (৪৪) নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।’ এই ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্লেডহিলকে গ্রেপ্তার করে।

লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার শুনানির জন্য তার জামিন ২০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নিউইয়র্কে জন্মগ্রহণকারী জেমস হ্যান্ডি চলচ্চিত্র ও টেলিভিশনে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারী এবং অতি সম্প্রতি ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন।

এ ছাড়া ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ ও ‘কোল্ড কেস’-এর মতো শীর্ষস্থানীয় ক্রাইম ড্রামা সিরিজেও তিনি কাজ করেছেন।

তার মৃত্যুর পর শোক প্রকাশ করে এলিস ট্যালেন্ট গ্রুপের পাম এলিস-ইভেনাস বলেন, ‘জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাব না।’

সূত্র : সিএনএন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর