বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ;পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

একদিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্থানের কাছে নাস্তানাবুদ হয় বাংলাদেশ। তবে তার ঠিক একদিন পরই সেই হতাশার জবাব দিল বাংলাদেশের মেয়েরা। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) একই ভেন্যুতে পাকিস্তান নারী দলকে ৯-১ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের বাঘিনীরা। ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপার পথে দারুণভাবে এগিয়ে গেল বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।

এর আগে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও দ্রুতই ছন্দে ফেরে সাবিনা-কৃষ্ণারা। নেপালকে ৩-০ ও শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই পাকিস্তানের মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটেই কৃষ্ণার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাবিনা। মিনিট তিনেকের মধ্যেই সাবিনার পাসে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন গোল করলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।

এরপর একের পর এক আক্রমণে পাকিস্তানকে বিপর্যস্ত করে তোলে বাংলাদেশ। নৌশিন নিজের দ্বিতীয় গোলটি করেন গোলকিপারের ভুল কাজে লাগিয়ে। প্রথমার্ধের শেষ দিকে কৃষ্ণা ও সাবিনার গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০।

বিরতির পর গোলের গতি কিছুটা কমলেও বাংলাদেশ আধিপত্য বজায় রাখে। কৃষ্ণা নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনার পাস থেকে। পাকিস্তানের হয়ে আনমোল হিরা একটি সান্ত্বনার গোল শোধ দিলেও শেষ দিকে আরও দুটি গোল করে বড় জয়ের নিশ্চিত করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা বাহিনী।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে দেশের মেয়েরা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর