১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেছেন, ফ্রান্সের কোচ হওয়াটা তার জন্য দারুণ সম্মানের, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার।’