বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই পুলিশ সদস্য বলে জানা গেছে।

গতকাল শনিবার রাতে জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় আরও ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বান্নুর আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান জানান, হামলার সময় ওই পোস্টে মোট ১৮ জন পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের পরপরই সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ থেকে পোস্টটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় সন্ত্রাসীরা ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করে ওপর থেকেও হামলা চালায় বলে এএফপি সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং সেখানে থাকা একটি সাঁজোয়া যান ও আশপাশের ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশাল দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।-সূত্র : ডন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর