বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিফা শান্তি পুরস্কার পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।

পুরস্কার ঘোষণা করে ফিফা জানায়, ফুটবল শান্তির প্রতীক—বিশ্বব্যাপী যারা ঐক্য ও সম্প্রীতি গঠনে ভূমিকা রাখেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে একত্রে আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

এই বছর থেকেই প্রতিবছর পুরস্কারটি দেওয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি দেওয়া হলো বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই। ইনফান্তিনো আরও জানান, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের পর্যায়ের।

ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক তুলে দেন এবং প্রদত্ত সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান। সার্টিফিকেটে উল্লেখ ছিল—বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে এই পুরস্কারের মনোনয়ন, যাচাই–বাছাই বা নির্বাচনের মানদণ্ড প্রকাশ করেনি ফিফা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর