বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগ্রাসন চালালে ‘অনুতাপজনক শক্তি’ দিয়ে পাল্টা জবাব দেবে ইরানঃ সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আক্রমণকারীরা যে কোনো ধরনের আগ্রাসন চালালে দেশটির সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে ‘অনুতাপজনক শক্তি’ দিয়ে।

তিনি বলেন, শত্রুপক্ষের যে কোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপের জবাব দিতে ইরানের সেনারা সর্বদা প্রস্তুত। খবর আইআরএনএ’র।

প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার এক বার্তায় এ কথা জানান তিনি। বার্তায় আমির হাতামি উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা খাত নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ আত্মনির্ভরশীল। ১৯৮০-এর দশকে ইরাক আরোপিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দেশটি সফট ও হার্ড পাওয়ার উভয় ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ইরান কোনো বিদেশি অনুমতির ওপর নির্ভর করে না। বরং দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সম্পদ কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা অব্যাহতভাবে বাড়ানোই সেনাবাহিনীর মূল লক্ষ্য।

ইরানের প্রতিরক্ষা কৌশলে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মেজর জেনারেল হাতামি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর