বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

 ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে দেশজুড়ে সব বিমানবন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

আজ শনিবার (১৪ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (ইরনা) জানায়, ইরানের এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’

এছাড়া বিবৃতিতে যাত্রী ও নাগরিকদের বিমানবন্দরের দিকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং তাদেরকে আনুষ্ঠানিক গণমাধ্যমে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় ইরান আকাশসীমা আগেই বন্ধ ঘোষণা করেছিল। এবার পুরো বিমান যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত আরও সংকটাপন্ন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর