শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “আল-উদেইদ ঘাঁটিতে হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও জানান, “আমরা কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আওতায় এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।”

আনসারির ভাষ্য অনুযায়ী, কাতারের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলাটি সফলভাবে প্রতিহত করেছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

এই ঘটনার পর কাতার দোহায় অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

এই হামলার পেছনে ইরানের উদ্দেশ্য ও সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর