মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আর্জেন্টিনার তিন ফুটবলারের যুক্তরাজ্যের ভিসা বাতিল হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর বিতর্কিত ‘ফকল্যান্ড ব্যানার’ প্রদর্শনকে কেন্দ্র করে যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা হারানোর ঝুঁকিতে পড়েছেন আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং চেলসির মিডফিল্ডার এনসো ফার্নান্দেসের যুক্তরাজ্যে প্রবেশের ভিসা বাতিলের দাবি উঠেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন ফুটবলারের ওয়ার্ক ভিসা বাতিলের দাবি ওঠার পর বিষয়টির আইনগত দিক বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনালে জয় নিশ্চিত করার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এরপরই যুক্তরাজ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ যুক্তরাজ্য ও আর্জেন্টিনার সম্পর্কের অন্যতম সংবেদনশীল অধ্যায়। সে কারণে ব্যানারটি যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যেসব আর্জেন্টাইন ফুটবলার এই ‘যুক্তরাজ্যবিরোধী’ প্রদর্শনীতে অংশ নিয়েছেন, তাদের ওয়ার্ক ভিসা অবিলম্বে বাতিল করা উচিত। তার মতে, রাজনৈতিক উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা প্রয়োজন।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটির স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। স্টেডিয়ামে রাজনৈতিক বা বিতর্কিত বার্তা প্রদর্শন সংস্থার নিয়মবিরোধী হওয়ায় প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।তবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বিশ্বকাপে ফকল্যান্ড ইস্যুতে ব্যানার প্রদর্শনের কারণে সংশ্লিষ্ট ফুটবলারদের যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা বাতিল করা আইনগতভাবে সহজ নয়। তাদের মতে, এমন সিদ্ধান্তের জন্য আরও শক্তিশালী আইনি ভিত্তি প্রয়োজন হবে। তা সত্ত্বেও নতুন মৌসুম শুরুর আগে এই বিতর্ক প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর