বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান বলে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

আলাপে ওয়াং ই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ সমাধানের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হয়েছিল। ‘দুর্ভাগ্যজনকভাবে, সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।’

চীন ‘সংঘাত আরও বিস্তৃত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সামরিক পদক্ষেপের তাৎক্ষণিক বন্ধ’ দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে বেইজিং। ‘শক্তি প্রয়োগ কখনোই সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে না; বরং নতুন সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদি গুরুতর প্রভাব রেখে যায়।’

চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় আরব দেশগুলো থেকে জ্বালানি আমদানিনির্ভর চীনের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।-সূত্র: সিএনএন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর