বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শনিবার (৯ আগস্ট) আকস্মিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এপি জানিয়েছে, এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় ভোরের দিকে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এপি জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ব্যক্তিদের মধ্যে একজন ১৮ বছর বয়সী মেয়ে, একজন ১৯ বছর বয়সী ছেলে এবং একজন ৬৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারী বা ভুক্তভোগীরা একে অপরকে চিনতেন কিনা, তা এখনো জানা যায়নি। তবে গুলির আগে বাকবিতণ্ডা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর