শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প।  বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারতের মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।’

রুবিও বলেছেন, ‘মিত্র’ ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যাবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের ‘জ্বালা-যন্ত্রণা’র কারণ হয়ে ওঠে।  তিনি বলেন, ‘ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে। কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর