শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভেনেজুয়েলা ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে যুক্তরাষ্ট্রকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, বাজারমূল্যে বিক্রি হওয়া এই তেলের অর্থ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র সরকার। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই ‘নিষেধাজ্ঞাভুক্ত তেল’ যুক্তরাষ্ট্রকে দেবে। তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রণ করবো আমি।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের কল্যাণে।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানায়, তেল ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। এর বেশিরভাগই জাহাজে করে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রিফাইনারিতে নেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই দ্রুত হস্তান্তর করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মোট চাহিদার তুলনায় খুব বেশি নয়। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদ থেকে ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় দিয়েছিলেন। তাতে গ্যাসের দাম কমেছিল গড়ে মাত্র ১৩ থেকে ৩১ সেন্ট।

এদিকে, প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার নিজস্ব তেল রিজার্ভ নিয়ে। দেশটির মজুদ প্রায় পূর্ণ থাকলেও, এত বিপুল পরিমাণ তেল হস্তান্তরে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দাবি, এতে বৈশ্বিক তেলবাজারে সামান্য প্রভাব পড়লেও বড় প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ তেল রিজার্ভ নিয়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর