বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহিংস বিক্ষোভে উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

অভিবাসীদের বিরুদ্ধে ক্রমাগত অভিযানের প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। 

স্থানীয় সময় রোববার (৮ জুন) চরম উত্তেজনায় রূপ নেয়। এদিন ন্যাশনাল গার্ড সৈন্যদের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মোতায়েন করা হয়েছিল। একই সময়ে, রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর তাদের এই মোতায়েনকে অবৈধ বলে আখ্যায়িত করেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যতদিন বিক্ষোভ চলবে, ততদিন সব জায়গায় সেনা থাকবে। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করে একে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলেছে বিরোধীদল ডেমোক্র্যাট।

এবার দাবানলে নয়, বিক্ষোভকারীদের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে রোববার টানা তৃতীয়দিনের মতো আন্দোলনে নেমেছেন হাজারো মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যতদিন বিক্ষোভ চলবে, ততদিন সব জায়গায় সেনা থাকবে। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করে একে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলেছে বিরোধীদল ডেমোক্র্যাট।

এবার দাবানলে নয়, বিক্ষোভকারীদের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে রোববার টানা তৃতীয়দিনের মতো আন্দোলনে নেমেছেন হাজারো মানুষ।

তাদের অভিযোগ, সরকার অন্যায়ভাবে অভিযান চালিয়ে কর্মজীবী মানুষদের গ্রেপ্তার করছে। তাদের সঙ্গে জঘন্য আচরণ করা হচ্ছে। আর প্রশাসন নিজেদের নাগরিকদের বিরুদ্ধে সেনাদের দাঁড় করিয়ে একটি গৃহযুদ্ধ বাধানোর পথে আছে।

এদিন বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। বিক্ষোভকারীদের সহিংসতা এড়িয়ে শান্তি বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা সহিংস হচ্ছে, যা কখনোই মেনে নেয়া হবে না। যদি দেশের জন্য কোনো পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে নিরাপত্তা বাহিনী আরও কঠোর অবস্থানে যাবে। সবখানে সেনা মোতায়েন করা হবে। বাইডেনের আমলে দেশে যে অরাজকতা চলেছে তা আমাদের সময়ে চলবে না।

ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি। এটিকে ‘ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার’ বলেছে তারা।

এদিকে, ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি জানান, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। যারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাবেন কিংবা সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি করবেন, তাদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ জুন শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযানে নামে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগের আইনপ্রয়োগকারী বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ।

সেই অভিযান চলাকালে লস অ্যাঞ্জেলেসের উপশহর প্যারামাউন্টে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘাতের ব্যাপ্তি ও তীব্রতা বাড়তে থাকায় গতকাল শনিবার লস অ্যাঞ্জেলেসে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর