মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই, মিম তৈরির নতুন সুবিধা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে নতুন একটি ফিচার। ‘মি মিম’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এআই–নির্ভর ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন।

গুগল জানিয়েছে, ‘মি মিম’ একটি সহজ ও মজার টুল, যা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের ছবি থেকে সৃজনশীল কনটেন্ট বানিয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আগে থেকেই দেওয়া বিভিন্ন মিম টেমপ্লেট ব্যবহার করা যাবে, পাশাপাশি নিজের পছন্দের ছবিও আপলোড করে মিম তৈরি করার সুযোগ থাকবে।

ফিচারটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এখনো সবার জন্য চালু হয়নি। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপের নিচে থাকা ‘ক্রিয়েট’ অপশনে গিয়ে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। প্রয়োজনে তৈরি হওয়া মিম নতুন করে জেনারেট করার অপশনও থাকবে।

গুগলের মতে, ভালো আলোতে তোলা পরিষ্কার ও সামনে থেকে ধারণ করা পোর্ট্রেট ছবিতে এই ফিচার সবচেয়ে ভালো ফল দেবে। তবে পরীক্ষামূলক হওয়ায় তৈরি মিম সব সময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিল নাও হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা বিনোদনের পাশাপাশি দৈনন্দিন কাজে এআই ব্যবহারে আরও আগ্রহী হন।-সূত্র: এনগ্যাজেট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর