শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটির ঘোষনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব ফেডারেশন ও সংস্থার এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো :

বাংলাদেশ কাবাডি ফেডারেশন,  বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ খো-খো ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ইউনিয়ন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রাগবি এসোসিয়েশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শুটিং ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

এনএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এসব এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং নতুন করে গঠিত এ্যাডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর