মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত ‘পতনের মুখে পড়বেন’।

খামেনি অভিযোগ করেন, ইরানের ভেতরে সাম্প্রতিক বিক্ষোভকে উসকে দিতে বিদেশি শক্তির মদদ রয়েছে। তার ভাষায়, এসব শক্তি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের জনগণ অতীতেও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং এবারও তা ব্যর্থ হবে। তিনি দাবি করেন, বাইরের শক্তির চাপ বা হুমকিতে ইরান তার পথ পরিবর্তন করবে না।

খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং সরকারের নীতির বিরুদ্ধে ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও নতুন করে বাড়ছে।

ইরান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এসব বিক্ষোভ পুরোপুরি অভ্যন্তরীণ নয় এবং বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করছে। খামেনির বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।-খবর ইরান ইন্টারন্যাশনালের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর