রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অগনিত মানুষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে  রাজধানী ছাড়ছেন অগনিত মানুষ। আজ রোববার ( ২২ মার্চ)  সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাসস্ট্যান্ডে মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের প্রতিটা বগিতে ছিলো উপচে পড়া ভিড়।

ট্রেনের যাত্রীরা বলছেন, ঈদের আগে তারা টিকিট ম্যানেজ করতে পাবেন নি কিংবা টিকিট থাকার পরও ট্রেনে উঠতে পারেননি। এসব মানুষজন ঈদের দ্বিতীয় দিনে বাড়ি যাচ্ছেন। সামান্য হলের তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

এদিকে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

ট্রেনটিকে উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সঙ্গে পদুয়ার বাজার  রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর