সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ১৯ প্রান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:১০ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে দিয়ে দেশের তিন জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রানহানি হয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (২২ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মাত্র আট ঘণ্টার ব্যবধানে কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন, হবিগঞ্জে পিকআপ ভ্যান উল্টে ৪ জন এবং ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

কুমিল্লা  

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের সঙ্গে মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের ভয়াবহ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ১২ জন প্রাণ হারান।

স্থানীয়দের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যানের অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন গেটম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ

ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিআই পিকআপ ভ্যান রাস্তার পাশের খালে উল্টে পড়লে এক নারী ও এক কিশোরসহ চারজন নিহত হন। রোববার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করার পর ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী

এদিকে রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে সংস্কার কাজ চলায় যানবাহনের ধীরগতি ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস সামনে থাকা যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ বাসের সুপারভাইজার ও এক যাত্রী প্রাণ হারান। আহত ৫ জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর