মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঈদের দিন সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:০০ অপরাহ্ন

ঈদের আনন্দ শুধু উৎসবের রঙেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি ও সম্মানবোধের মাধ্যমেও তা পূর্ণতা পায়—এমনই এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

ঈদের দিনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কে দাঁড়িয়ে আছেন। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট দৌড়ে তার কাছে আসেন। প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে স্বাগত জানিয়ে কোলাকুলি করেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়ায়।

ভিডিওতে আরও দেখা যায়, সার্জেন্ট প্রথমে স্যালুট ও করমর্দনের জন্য এগিয়ে এলে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে তাকে কাছে টেনে নেন এবং বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন সহজ-সরল আচরণে পুলিশ সদস্যসহ আশপাশের সবার মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক ও মানবিক আচরণে সাধারণ মানুষের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর