মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায় তবে সিদ্ধান্ত বিসিবি ও সরকারের’-শেখ মেহেদী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে আজকেই আইসিসিকে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। সিদ্ধান্ত নিতেই সরকারপক্ষের সঙ্গে বসেছেন বিসিবি ও ক্রিকেটাররা। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তও জানা যাবে। 

তবে তার আগে বিপিএলের ফাইনালের প্রেস কনফারেন্সে শেখ মেহেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটারদের কী চাওয়া।

চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায় তবে সিদ্ধান্ত বিসিবি ও সরকারের।

বিশ্বকাপের ভাবনা নিয়ে শেখ মেহেদী বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে।

তারা আমাদের অভিভাবক। তারা যেটা বলবে, খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার কাছে মনে হয়।’

আগামীকাল বিপিএলের ফাইনাল হলেও সব আগ্রহ আজকের মিটিংয়ে। বাংলাদেশ  বিশ্বকাপে খেলবে কি না সেই সিদ্ধান্তের ওপর বাংলাদেশর সবার নজর।

অলরাউন্ডার শেখ মেহেদী বলেছেন, ‘কাল বিপিএল ফাইনাল আছে, এটা নিয়েই সবার প্রস্তুতি আছে। চিন্তাও করছি বিপিএল ফাইনাল নিয়ে। বিশ্বকাপ আমাদের হাতে না। এটা ম্যানেজমেন্টের হাতে। তারা যেটা যেভাবে বলবে, আমাদের টিমে যারা আছে সেভাবেই যাবে। এটা বিসিবির ওপর নির্ভর করছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর