শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯, আহত শতাধিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

দক্ষিণ স্পেনে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে। দেশটির সিভিল গার্ড জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কোরদোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।-খবর বিবিসির। 

স্পেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের লাইনে উঠে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। দুটি ট্রেন প্রায় ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর ১২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর মধ্যে ৪৮ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে থাকা আহতদের মধ্যে পাঁচজন শিশু। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১১ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু।স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর