বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের ‘নিরপেক্ষতা’ বজায় রাখতেই দেশটি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ‘ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।’

মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর