বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পেন্টাগনের নতুন বিধিমালায় স্বাক্ষর না করে সাংবাদিকদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে প্রবেশের জন্য আরোপ করা নতুন বিধিমালায় স্বাক্ষর করেনি প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত অন্তত ৩০টি সংবাদমাধ্যম এতে স্বাক্ষর করেনি বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস, এপি, রয়টার্স, এএফপি ও ফক্স নিউজও রয়েছে সেই তালিকায়।

আজ বুধবার (১৫ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের নতুন বিধিমালা প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটি সংবিধানে সংরক্ষিত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের শামিল।

নতুন বিধিমালায় বলা হয়েছে, সাংবাদিকদেরও নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখা হতে পারে। সাংবাদিকরা ক্লাসিফাইড, অর্থাৎ বিশেষ শ্রেণিবদ্ধ তথ্য তো বটেই, এমনকি কিছু আনক্লাসিফাইড তথ্য জানতে চাইলেও তাদের প্রেস ব্যাজ প্রত্যাহার করা হবে।

সাম্প্রতিক সময়ে পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপটি নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগন ভবন থেকে বেশ কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকদের বের করে দিয়ে ইতোমধ্যে তাদের সংখ্যা কমানোর উদ্যোগও নিয়েছে তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর