শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় ইসরাইলি হামলায় ৪০জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শনিবার দিনভর হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব সামরিক অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, গাজা সিটির উত্তরে তিনটি আলাদা বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে।

তিনি আরো বলেন, খান ইউনিসের কাছে পাঁচটি বিমান হামলায় ১৩ জন নিহত হন। যার মধ্যে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ছয়টি পৃথক ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১৪ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ওই এলাকায় কয়েক হাজার মানুষ ত্রাণের জন্য জড়ো হয়েছিল।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২শ ১৯ জন ইসরাইলি নিহত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর