বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধকে ‘অবৈধ’ বলছে চীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধ অবৈধ।

আজ বুধবার (৬ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। সম্পূর্ণ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি এবং বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি একটি ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সরাসরি বৈঠক প্রয়োজন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানানোর বিষয়টি তুলে ধরে আব্বাস আরাঘচি চীনের দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বেইজিং এখনো ‘ইরানের ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধকে ‘স্পষ্ট আগ্রাসন’ এবং ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, ‘তেহরান আলোচনায় নিজেদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে এবং কেবলমাত্র ন্যায়সঙ্গত ও সমন্বিত চুক্তিই গ্রহণযোগ্য হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর