শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

কাঠমান্ডু দূতাবাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ নারী দল।নেপালে চলমান খেলায় টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার এই গৌরবময় সাফল্য উদযাপনে সোমবার (২৬ জানুয়ারি) নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান দূতাবাস প্রাঙ্গণে নারী ক্রিকেট দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শফিকুর রহমান দলের খেলোয়াড়দের অসাধারণ অধ্যবসায়, টিমওয়ার্ক এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বকাপ বাছাইপর্বে আপনাদের এই জয় বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করেছে।” কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আসন্ন ম্যাচগুলোর জন্য দলের সাফল্য কামনা করেন।

বর্তমানে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল বাছাইপর্বের দুটি প্রস্তুতি ম্যাচ এবং চারটি মূল পর্বের ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত খেলা সবকটি (৬টি) ম্যাচেই জয় লাভ করেছে। মূল আসরে জায়গা করে নিতে টাইগ্রেসদের সামনে এখনো তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

সংক্ষিপ্ত এই সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টকে নিয়ে দূতাবাস একটি প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর