শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে গ্যাস বিস্ফোরণে বর-কনেসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছেন। 

আজ রোববার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বল বলে জানিয়েছে জিও নিউজ। সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা এখনও তদন্ত করছেন। অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তবে পুলিশ বিস্ফোরণের সঠিক কারণ জানাতে পারেনি। এছাড়াও গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজের কারণে বিস্ফোরষের ঘটনা তা নিয়ে তদন্ত চলছে।

এদিকে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর