মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণের কাঠবাদাম গাছের নিচ থেকে এবং হাইকোর্টের সামনের রাস্তা থেকে মোট ৭টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ সোমবার(১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয়  করা হয়েছে।

সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে বিষয়টি  শাহবাগ থানাকে  জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর