বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় ভুয়া অফিস বানিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, মঙ্গলবার রাজধানীর মালিটোলা পার্ক এলাকা হতে চক্রটির তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬), মো. মোশারফ হোসেন (৬৪) ও মো. শাহজাহান (৪৬)।

মামলার এজাহারে বলা হয়, ওই সরকারি কর্মকর্তা অবসর নেয়ার পর আব্দুর রশিদ নামের এক ব্যক্তি তাকে উচ্চ পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে উত্তরার একটি অফিসে ডেকে নেয়। সেখানে একটি গ্রুপে ২,৫০০ মার্কিন ডলার মাসিক বেতনে পরিচালক পদে নিয়োগের জন্য তাদের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে ভুক্তভোগীকে লাভজনক একটি ব্যবসার প্রস্তাব দেয়া হয়। পরে প্রতারকরা একটি কোম্পানির বাণিজ্যিক ব্যবস্থাপক পরিচয় দিয়ে ঘড়ি কেনাবেচার ব্যবসায় উদ্বুব্ধ করেন। এভাবে চাকরির পাশাপাশি ঘড়ি সরবরাহের মাধ্যমে অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের সুযোগ দেখিয়ে ভুক্তভোগীকে বিনিয়োগে উৎসাহিত করা হয়।

সিআইডি আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট ৪৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। এই চক্রের সদস্যরা প্রতিটি অপরাধের সময় ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করে এবং অপরাধ শেষ হয়ে গেলে সেসব নষ্ট করে ফেলে। বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় সিআইডি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর