বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন জি’র  আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দুইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

এমনকি রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। এ সময় তারা বাড়ি-ঘরে আগুন দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে নেপালে বসবাসকারী বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

জরুরি নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘নেপালে বর্তমানে বসবাসকারী আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

জরুরি পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। সেল: মি. সাদেক +297 9800672759: মিসেস সারা +৯৭৭৯৮৫১১২৮৩৮১।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর