শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত ঘটেছে। 

আজ রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘সাকুরাজিমা’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর