মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনী’: মোজতবা খামেনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশটি ‘ইতিহাসের অনন্য প্রতিরোধ’ গড়ে তুলেছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইরান আজ দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ইতিহাসের এক অনন্য প্রতিরোধ গড়ে তুলছে।’

অন্য এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, চলমান যুদ্ধের কারণে রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর চাপ আগের চেয়ে আরও বেড়েছে। তবে তিনি দেশের জনগণের ঐক্যের প্রশংসা করে বলেন, জাতীয় সংহতির জন্য তিনি কৃতজ্ঞ।

২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর থেকেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর