শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরানে জামিনে মুক্তি পেলেন মৃত্যুদণ্ডের আসামি সরকারবিরোধী আন্দোলনকারী এরফান সোলতানি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া এরফান সোলতানির ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল গত ১৪ জানুয়ারি। তবে সোলতানির আইনজীবী আমির মুসাখানি বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবার (৩১ জানুয়ারি) তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

একইসাথে, মোবাইল ফোনসহ সব ব্যক্তিগত জিনিসপত্র ফেরত পেয়েছেন এরফান। তার মুক্তির জন্য প্রায় ১২ হাজার ৬০০ মার্কিন ডলার দিতে হয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

গত জানুয়ারিতে, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তেহরানের পশ্চিমাঞ্চলীয় ফারদিস এলাকায় সোলতানিকে গ্রেফতার করা হয়। এরপর এরফানকে তেহরানের একটি আটক কেন্দ্রে রাখা হয়।

দেশটির বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানো এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে তৎপরতার অভিযোগ আনা হয়েছিল।

উল্লেখ্য, এরফানকে গ্রেফতারের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে ওয়াশিংটন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর